হোম > বিশ্ব

ইরাকের ইরানপন্থি নেতাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদার মহাসচিব হাশিম ফিনিয়ান রহিম আল-সারাজিকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির এক বিবৃতিতে বলা হয়েছে, এই গোষ্ঠী ইরাকের বেসামরিক নাগরিকদের হত্যা এবং ইরাক ও সিরিয়ায় মার্কিন কূটনৈতিক স্থাপনা ও কর্মীদের ওপর হামলার জন্য দায়ী।

পররাষ্ট্র দপ্তর আরো জানায়, তথ্য প্রদানকারীরা পুরস্কারের জন্য যোগ্য হতে পারেন।

কেএসএস হলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সমর্থিত একটি ইরাকি মিলিশিয়া গোষ্ঠী, এরা আদর্শগতভাবে আইআরজিসির সঙ্গে সংযুক্ত।

এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত মিলিশিয়াদের বিষয়ে ব্যবস্থা নিতে ইরাকের ওপর চাপ বাড়াচ্ছে।

সূত্র: আলজাজিরা

আরএ

চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করছে ইরান

ইরানে হামলা স্থগিতের ঘোষণায় কমল তেলের দাম

আবারো ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

ইরান ইস্যুতে প্রশ্নবিদ্ধ ট্রাম্প

চুক্তি সম্পন্ন হওয়ায় ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, দাবি ট্রাম্পের

হামলা বাতিলের খবরে মার্কিন শেয়ারবাজারে বড় উত্থান

যে কারণে হাজার হাজার আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করছেন

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির কাছাকাছি: ট্রাম্প

তুরস্ককে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করল ইসরাইলি এমপি