হোম > বিশ্ব

ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান মামদানি

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

নিউইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানি বলেছেন, জীবনযাত্রার ব্যয় কমাতে একসঙ্গে কাজ করার উপায় নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে নিউইয়র্কবাসীর ক্ষতি করে কোনো আলোচনা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

মামদানি বলেন, নিউইয়র্কবাসীর সেবা করতে কিভাবে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা করতে তিনি আগ্রহী।

মামদানি ঠাট্টা করে বলেন, হোয়াইট হাউজ এখনো তাকে জয়ের জন্য অভিনন্দন জানায়নি।

মামদানির নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল জীবনযাত্রার ব্যয় কমানো, মুদ্রাস্ফীতি রোধ এবং নিত্যপণ্যের দামে লাগাম টানা। আর তার এসব পরিকল্পনাই তাকে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করতে সাহায্য করেছিল।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পুরণে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানান মামদানি।

তিনি বলেন, ‘শ্রমিক শ্রেণীর জীবনের সংকট কোথায় তা খুঁজে বের করাই যথেষ্ট নয়। বরং সেই সংকট মোকাবেলায় কাজ করা বেশি জরুরি।’

তিনি ইহুদি নিউইয়র্কবাসীদের সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন, যাতে তারা কেবল তাদের নিজেদের সম্প্রদায়কে রক্ষা করাই নয়, বরং ‘উদযাপন ও লালন’ করতে পারে।

নির্বাচিত মেয়র আইনের শাসনের গুরুত্বের ওপর জোর দিয়ে সাংবাদিকদের বলেন, আইন হবে সবার জন্য সমান।

আরএ

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ