হোম > বিশ্ব

‘অস্ট্রেলিয়ার হিরো’ আহমেদের জন্য ১৫ লাখ ডলার অনুদান সংগ্রহ

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুকধারীকে নিরস্ত্র করে প্রশংসায় ভাসছেন আহমেদ আল আহমেদ। আহমেদকে ‘অস্ট্রেলিয়ান হিরো’ বলে অ্যাখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আহমেদ ও তার পরিবারকে সহায়তার জন্য জনসাধারণের দেয়া অনুদান ১৫ লাখ ডলার ছাড়িয়ে গেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বন্দুকধারীকে নিরস্ত্র করার সময় আহমেদ আহত হন। পরে তাকে সহায়তার জন্য গোফান্ডমি (GoFundMe) নামের একটি পেজে তার জন্য তহবিল গঠন করা হয়। এররা ৪২ হাজার জনেরও বেশি মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করেছে, যার পরিমাণ প্রায় ১ দশমিক ৬ মিলিয়ন ডলার।

এই অনুদান আহমেদের প্রতি অস্ট্রেলিয়ার মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সাহায্যের জন্য অনুদান দেয়া হচ্ছে।

গোফান্ডমি সামাজিকমাধ্যম এক্সে জানিয়েছে, ‘আমরা সরাসরি আয়োজকদের সঙ্গে কাজ করছি, যাতে তহবিল নিরাপদে আহমেদ এবং তার পরিবারের কাছে পৌঁছায়।’

অনুদানকারীদের মধ্যে রয়েছেন মার্কিন বিলিয়নেয়ার বিল অ্যাকম্যান, যিনি প্রায় ৬৫ হাজার ডলার অনুদান দিয়েছেন।

মঙ্গলবার হাসপাতালে আহমেদের সাথে দেখা করার পর, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তাকে ‘অস্ট্রেলিয়ান হিরো’ বলে অভিহিত করেন। বলেন ‘তিনি আমাদের দেশের সেরাদের’ প্রতিনিধিত্ব করেন।

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান