হোম > বিশ্ব

উত্তেজনার মধ্যেই ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আমার দেশ অনলাইন

হামলার আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারো আলোচনায় বসতে যাচ্ছে ইরান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি নিশ্চিত করেছেন, আগামী বৃহস্পতিবার জেনেভায় আলোচনায় বসবে দু’পক্ষ। রোববার সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে তিনি একথা জানান। খবর আল জাজিরার।

পোস্টে তিনি লেখেন, ‘বৃহস্পতিবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজন নিশ্চিত করতে পেরে আনন্দিত। এই বৃহস্পতিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা হবে। চুক্তি চূড়ান্ত করতে ইতিবাচক অগ্রগতির লক্ষ্য নিয়েই এই আলোচনা হবে।’

এ ঘোষণা এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে। আর এই পদক্ষেপ ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কাও ব্যাপকভাবে বাড়িয়েছে।

ওমানের এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়া নিশ্চিত করতে ‘পূর্ণাঙ্গ নজরদারি ব্যবস্থা’ চালু করতে প্রস্তুত এবং এতে উত্তেজনা কমতে পারে।

সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে উপস্থাপক মার্গারেট ব্রেনানের প্রশ্নের জবাবে আরাগচি বলেন, সামরিক উত্তেজনার ঝুঁকি থাকা সত্ত্বেও ইরান বিদেশ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম কেনার বদলে নিজ দেশেই এটি সমৃদ্ধকরণের কাজ চালাতে চায়। আর এর কারণ ইরানিদের ‘মর্যাদা ও গর্ব’। তিনি বলেন, ‘আমাদের বিজ্ঞানীরা নিজেরাই এ প্রযুক্তি তৈরি করেছেন। এর জন্য আমরা বড় মূল্য দিয়েছি। তাই এটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।’

আরএ

গাজা গণহত্যায় ইসরাইলের হামলায় ১০১৪ ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫

নির্বাচন যত এগোচ্ছে, ততই দুর্বল হচ্ছেন নেতানিয়াহু

ছাত্র আন্দোলন প্রশমিত করার চেষ্টা, এফআইআর বাতিলে তৎপর মোদি সরকার

যুদ্ধ থেকে কেন বের হতে পারছে না যুক্তরাষ্ট্র

বাবার নামে স্কুল চাওয়া হাফিজের জন্য ৫০ লাখ রুপি তুলছে ককরোচ পার্টি

সিরিয়ায় ইসরাইলের হামলা নিয়ে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন

মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা, বাড়ছে আঞ্চলিক স্থিতিশীলতার আশা

নেতানিয়াহুই সেই সাপ, যিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে প্রলুব্ধ করেছেন: আরাগচি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে সতর্ক করলেন শীর্ষ মার্কিন কমান্ডাররা