হোম > বিশ্ব

নেতানিয়াহুর প্রতি হতাশ ট্রাম্পের উপদেষ্টারা

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তাদের বিশ্বাস, নেতানিয়াহু গাজা শান্তি প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টা করছেন। আর এ কারণে তার প্রতি হতাশ ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রেসিডেন্টের অভ্যন্তরীণ মহল, যার মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, শান্তি দূত স্টিভ উইটকফ এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস নেতানিয়াহুর প্রতি গভীরভাবে হতাশ। তারা বিশ্বাস করেন, নেতানিয়াহু চুক্তিটি বিলম্বিত করছেন গাজায় যুদ্ধবিরতিকে দুর্বল করতে সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছেন।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহু মূলত ট্রাম্পের মূল দলের সমর্থন হারিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প যিনি চুক্তিটি দ্রুত এগিয়ে নিতে চান, তবে একমাত্র নেতানিয়াহুকে সমর্থন করছেন।

ট্রাম্পের শান্তি পরিকল্পনার অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপ গত ১০ অক্টোবর কার্যকর হয়। তবে চুক্তি মেনে চলতে ব্যর্থ হয়েছে ইসরাইল। দখলদার ইসরাইলি বাহিনী গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা ৪১২ এবং আহতের সংখ্যা এক হাজার ১১৮ জনে দাঁড়িয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগাভাগি করতে চাইলেন পিল্লাই

হাসিনার দুঃশাসন সম্পর্কে নাভি পিল্লাইয়ের মন্তব্য

পিল্লাইয়ের নোবেল বিজয়ে ইসরাইলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার শঙ্কা

তুরস্কে ভবন ধসে শিশুসহ নিহত ৫

আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো নিরাপত্তা: মোজতবা খামেনি

শান্তিতে নোবেল পাওয়া কে এই নাভি পিল্লাই

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

দুইবার প্রাণঘাতী ইনজেকশনের পরও হাঁটছেন ক্রিস্টা পাইক

বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধান কোন পথে

পাকিস্তানের কারাগারে বন্দি ১ লাখ ১০ হাজার ৫১৩ জন