হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে গাড়ির ধাক্কায় নিহত ৪

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বেপরোয়া গাড়ির ধাক্কায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৩ জন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আরেকজন মারা যায় হাসপাতালে নেয়ার পর। খবর এনবিসি নিউজের।

পুলিশ এক বিবৃতিতে জানায়, হাইওয়েতে একটি গাড়ি বেপরোয়াভাবে চলতে দেখে পুলিশ থামানোর চেষ্টা করে। তবে গাড়ি চালককে থামাতে তারা ব্যর্থ হয়। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে জনতার ভিড়ের মধ্যে একটি বারের বাইরের বারান্দায় ধাক্কা দেয়।

বিবৃতিতে বলা হয়, চালক ফুটপাতে তিনজনকে ধাক্কা দিয়ে বারের বারান্দায় ঢুকে পড়েন।

গাড়ি চালক ২২ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তিকে আটক করাা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

এ ঘটনার পর টাম্পা মেয়র জেন কাস্টর সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘ইয়বর সিটিতে যা ঘটেছে তা ভয়াবহ। পরিবারগুলো শোকগ্রস্ত। আমাদের প্রধান লক্ষ্য হলো সমাজকে নিরাপদ রাখা।’

আরএ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প