হোম > বিশ্ব

নতুন করে হামলা হলে জবাব হবে কঠোর ও বেদনাদায়ক: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অর্থনীতি সামাল দিতে সংস্কার ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর নতুন করে হামলা হলে তার জবাব হবে ‘আরো দ্রুত, কঠোর ও বেদনাদায়ক’।

ছয় মাস আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হয়। জুনে হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রচেষ্টায়ও তেমন অগ্রগতি হয়নি।

শনিবার ইরানের রেভল্যুশনারি গার্ড দুই মার্কিন নৌযান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। এর পরদিন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হব ‘খেলার নিয়ম বদলে গেছে’।

এদিকে হরমুজ প্রণালির বাইরে একটি নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই জানান, আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। নতুন এলাকায় প্রবেশকারী জাহাজগুল নিষেধাজ্ঞার তালিকায় রাখা হবে।

যুদ্ধের পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞা ও তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার কারণে ইরানের অর্থনীতিও চাপে পড়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মুদ্রার অস্থিরতা, মূল্যস্ফীতি, বেকারত্ব ও বাজার ব্যবস্থাপনা বর্তমানে বড় চ্যালেঞ্জ।

ইরানের অর্থমন্ত্রী আলি মাদানিজাদেহ বলেন, মার্কিন অর্থনৈতিক চাপ মোকাবিলায় সরকার অর্থনৈতিক সংস্কার করবে। তবে নিষেধাজ্ঞার কারণে ইরান তার নীতিগত অবস্থান পরিবর্তন করবে—এমন ধারণা নাকচ করে তিনি বলেন, অর্থনীতি সংস্কারের দায়িত্ব ইরানের সরকার ও জনগণের, যুক্তরাষ্ট্রের নয়।

অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মোর্তেজা জামানিয়ান জানান, যুদ্ধজনিত অর্থনৈতিক সংকট মোকাবিলায় মন্ত্রণালয়ের ‘ইকোনমিক ওয়ার হেডকোয়ার্টার’ আরো জোরালোভাবে কাজ করছে।

সূত্র: রয়টার্স

আরএ

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই