হোম > বিশ্ব

ফিলিস্তিনিদের সংহতিতে বার্লিনে মশাল মিছিল

আতিকুর রহমান নগরী

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলার প্রতিবাদে মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভকারীরা বার্লিনের ক্রয়ৎসবার্গ এলাকার হোহেনশটাউফেন স্কয়ারে জড়ো হন। সেখান থেকে তারা লণ্ঠন ও মোমবাতি হাতে নিয়ে হালেশেস টোর সাবওয়ে স্টেশনের দিকে মিছিল করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং “টেররিস্ট ইসরাইল” ও “ফ্রি ফিলিস্তিন”সহ বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা ইসরাইলকে সমর্থন দেওয়ার জন্য জার্মান সরকারের নীতির তীব্র সমালোচনা করেন।

বিক্ষোভকারীরা বলেন, গাজায় ইসরাইলের হামলায় ব্যাপক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, অথচ পশ্চিমা দেশগুলো নীরব ভূমিকা পালন করছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় প্রায় ৭০ হাজার ৭০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং পুরো গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বার্লিনের এই মশাল মিছিল ইউরোপজুড়ে ফিলিস্তিনের পক্ষে চলমান প্রতিবাদ আন্দোলনেরই একটি অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসআর

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স