হোম > বিশ্ব

ইউরোপের প্রায় অর্ধেক মানুষ ট্রাম্পকে নিজেদের জন্য ‘হুমকি’ মনে করেন

জরিপ

আতিকুর রহমান নগরী

জরিপটি ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পোল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, রোমানিয়া এবং গ্রীস সহ নয়টি ইউরোপীয় দেশে পরিচালিত হয়েছিল।

সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, ইউরোপের প্রায় অর্ধেক মানুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে "ইউরোপের শত্রু" হিসেবে দেখছেন। একই সঙ্গে অধিকাংশ ইউরোপীয় মনে করেন আগামী কয়েক বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে খোলামেলা যুদ্ধের ঝুঁকি “উচ্চ”।

ফ্রান্সভিত্তিক ইউরোবাজুকা সমীক্ষাটি ক্লাস্টার ১৭ এবং লে গ্রাঁ কন্তিনঁ বৃহস্পতিবার প্রকাশ করে। এতে দেখা যায়, ৪৮ শতাংশ ইউরোপীয় ট্রাম্পকে “ইউরোপের শত্রু” মনে করেন—যা গত সেপ্টেম্বরের তুলনায় চার পয়েন্ট বেশি।

সমীক্ষায় আরও জানা যায়—৫১ শতাংশ ইউরোপীয় মনে করেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের ঝুঁকি “উচ্চ”। ১৮ শতাংশ মনে করেন ঝুঁকি “খুবই উচ্চ”।

এছাড়া ৬৯ শতাংশ ইউরোপীয় বিশ্বাস করেন, রাশিয়ার আক্রমণ হলে তাদের দেশ নিজেদের সামরিকভাবে রক্ষা করতে পারবে না। এই হার পর্তুগাল, ইতালি ও বেলজিয়ামে ৮০ শতাংশেরও বেশি।

চীন ও যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গে ৫৫ শতাংশ উত্তরদাতা বলেন, তাদের দেশ উভয়ের থেকে সমান দূরত্ব বজায় রাখুক—একদিকে ঝুঁকে না থাকুক।

ইউরোপীয় ইউনিয়নে থাকার সমর্থন উচ্চ অবস্থানে রয়েছে— ৭৪ শতাংশ সদস্য থাকতে চান, যেখানে ১৯ শতাংশ বেরিয়ে যেতে চান। ফ্রান্সে ইইউ-বিরোধী মনোভাব তুলনামূলক বেশি: ২৭ শতাংশ ফ্রান্সবাসী বেরিয়ে যাওয়ার পক্ষে, এবং ১২ শতাংশ সিদ্ধান্তহীন।

সমীক্ষায় আরও উঠে এসেছে, ৬৩ শতাংশ ইউরোপীয় ব্রেক্সিটকে ব্যর্থতা হিসেবে দেখছেন এবং মনে করেন এটি যুক্তরাজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

সমীক্ষাটি নয়টি ইউরোপীয় দেশে পরিচালিত হয়—ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পোল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, রোমানিয়া এবং গ্রিস।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ