হোম > বিশ্ব

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

আমার দেশ অনলাইন

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করার আগে যথাযথভাবে অবহিত না করায় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারকে ৮২৫ মিলিয়ন ইউরো (প্রায় ৯৬ কোটি মার্কিন ডলার) জরিমানা করেছে নেদারল্যান্ডসের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।

শুক্রবার নেদারল্যান্ডসের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের এক মুখপাত্র এই জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত সোমবারই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ইউরোপীয় তথ্য সুরক্ষা আইনের আওতায় উবারের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই আইনে বলা হয়েছে, কেবল স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তির বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা তার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ইউরোপে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার ভিত্তিতে মামলাটি করা হয়। এর সূত্রপাত হয় ফ্রান্সে উবারের বিরুদ্ধে দায়ের করা একটি অভিযোগ থেকে। তবে প্রতিষ্ঠানটির ইউরোপীয় সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে হওয়ায় মামলাটি সেখানে শুনানি হয়।

অভিযোগের মূল বিষয় ছিল, উবার কোনো কোনো চালকের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিলেও তাদের সেই সিদ্ধান্তের বিষয়ে যথাযথভাবে জানায়নি।

তবে নেদারল্যান্ডসের এই সিদ্ধান্ত মেনে নেয়নি উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা জরিমানার বিরুদ্ধে আপিল করবে। উবারের দাবি, আরোপ করা জরিমানার পরিমাণ ‘অসামঞ্জস্যপূর্ণ’ এবং সিদ্ধান্তটি তারা চ্যালেঞ্জ করবে।

সূত্র: এনডিটিভি

এআরবি

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স

সিরিয়ায় ইসরাইলি হামলা অপ্রয়োজনীয় উত্তেজনা বৃদ্ধি করেছে: মার্কিন রাষ্ট্রদূত