হোম > বিশ্ব

জর্ডানে নতুন করে আরো মার্কিন যুদ্ধবিমান মোতায়েন

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ইরানের হামলা ঠেকাতে জর্ডানে নতুন করে আরো যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেমনটি অতীতে ইসরাইল-ইরান উত্তেজনার সময় করেছিল।

ইসরাইলকে রক্ষা ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনার নিরাপত্তার লক্ষ্যে প্রায় দুই সপ্তাহ আগে এফ-১৫ যুদ্ধবিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র। তেহরান ও ওয়াশিংটন আজ শুক্রবার একথা নিশ্চিত করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপনাস্ত্র মোকাবেলায় এই যুদ্ধবিমান ব্যবহার করা হবে। এই এফ-১৫ যুদ্ধবিমান বিশেষভাবে ইরান ও হুথি বিদ্রোহীদের হামলা মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেন, এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ড্রোনগুলো শনাক্ত করা। কারণ রাডারের চোখ ফাাঁকি দিতে ড্রোনগুলো সাধারণত খুব নিচ দিয়ে যায়।

এদিকে ইরানে হামলার জেরে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে জর্ডান। বাতিল করেছে সব ধরনের ফ্লাইট। ইসরাইলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে একশ’র বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান।

আরএ

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের