হোম > বিশ্ব

থাই-কম্বোডিয়া সীমান্তে হিন্দু দেবতার মূর্তি ভাংচুর, ক্ষুব্ধ ভারত

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

কম্বোডিয়ায় বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় হিন্দু দেবতা বিষ্ণুর একটি মূর্তি ধ্বংস করেছে থাইল্যান্ড। এ ঘটনার নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ ধরনের কর্মকাণ্ড সারাবিশ্বের অনুসারীদের অনুভূতিকে আঘাত করে এবং এমন ঘটনা ঘটা উচিত নয়।’ খবর এনডিটিভির।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘চলমান থাই-কম্বোডিয়া সীমান্ত বিরোধের জেরে হিন্দু দেবতার মূর্তি ভেঙে ফেলা হয়েছে। হিন্দুরা এর পূজা করে এবং আমাদের ঐতিহ্যের অংশ।’

থাইল্যান্ড ও কম্বোডিয়াকে শান্তি বজায় রাখা এবং প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি রোধ করতে সংলাপের ওপর জোর দিয়েছে ভারত। গত জুলাই মাসে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও, এই মাসে সংঘর্ষ আবার শুরু হয়।

প্রেয়া বিহারের সরকারি মুখপাত্র লিম চানপানহা জানান, ‘২০১৪ সালে নির্মিত ওই বিষ্ণু মূর্তিটি আন সেস এলাকায় থাইল্যান্ডের ভূখণ্ডের ভেতরে অবস্থিত। সোমবার মূর্তিটি ধ্বংস করা হয়েছে।’

লিম চানপানহা বলেন, ‘বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে উপাস্য প্রাচীন মন্দির ও মূর্তি ধ্বংসের ঘটনাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই।’

গত সোমবার (২২ ডিসেম্বর) থাই সামরিক বাহিনী একটি এক্সকাভেটর ব্যবহার করে বিষ্ণুর মূর্তিটি গুঁড়িয়ে দেয়। এটি থাইল্যান্ড সীমান্ত থেকে প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) দূরে ছিল।

আরএ

যুক্তরাষ্ট্রের চেয়ে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে ইরান

উগান্ডায় অনাহারে ১৬ জনের মৃত্যু

ইসরাইলিদের হাতে মার্কিন আইনপ্রণেতা আটক, কী করবেন ট্রাম্প!

ভারতে ফের করোনা সংক্রমণ, ২ জনের মৃত্যু

‘জঙ্গলে থাকার চেয়ে মেয়েকে নিয়ে দিল্লির রাস্তায় ঘুমানো বেশি ভয়ঙ্কর’

তিন দশক পর এখনো নিখোঁজ এক হাজার

জনপ্রতি ৩০ কোটি রুপির প্রলোভন দিয়েছিল বিজেপি, আদর্শ বিক্রি করেননি ওমর আবদুল্লাহ

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত বেড়ে ১০২

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

হরমুজ প্রণালি নিয়ে ওমানের নতুন প্রস্তাব