হোম > বিশ্ব

সর্বদলীয় বৈঠক ডেকেছে নরেন্দ্র মোদি

স্টাফ রিপোর্টার

ভারত-পাকিস্তান পাল্টা-পাল্টি হামলার মধ্যে সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৮ মে) এ বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি বেলা ১১টায় ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (সিসিএস) বৈঠক আহ্বান করা হয়েছে। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে এই ব্রিফিংয়ে মিশ্রি এসব কথা জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে বুধবার নরেন্দ্র মোদি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি তাকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি ভবন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানিয়েছে।

উল্লেখ্য, ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ পর্যটক। এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করেছে নয়াদিল্লি। হামলার বদলা নিতে হুমকি-ধমকির একপর্যায়ে মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানে আক্রমণ চালায় ভারত। এতে কমপক্ষে ২৬ জন নিহত এবং আহত হন আরও অনেকে।

জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এতে ১৫ ভারতীয় নাগরিকের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হন। পাল্টাপাল্টি আক্রমণের ফলে দুই দেশের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

আলবেনিয়ায় সরকার বিরোধী সহিংস বিক্ষোভ, আহত ১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে উৎকণ্ঠায় ভারতীয় কৃষক

অচেনা শফিকুরই এখন বাংলাদেশের নেতৃত্বের দৌড়ে

নাইজেরিয়ায় ২০০ সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সমঝোতা না হলে কঠিন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

গাজায় ৮ হাজার সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ চুক্তি, চ্যালেঞ্জের মুখে ভারত

কানাডায় বন্দুক হামলায় নিহত ১০

গাজায় মানুষ ‘বাষ্পীভূত’, নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে ইসরাইল

মুসলমানদের গণহত্যার উসকানি আসামের মুখ্যমন্ত্রী হিমন্তের