হোম > বিশ্ব

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সেখানে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী মে মাসে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। শনিবার ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার কেএএন এ তথ্য জানিয়েছে।

কেএএন জানিয়েছে, এই আন্তর্জাতিক বাহিনীতে ইন্দোনেশিয়ার প্রায় ৫ হাজার সেনা অংশ নেবে। একই সঙ্গে কাজাখস্তান, মরক্কো, আলবেনিয়া ও কসোভোর সেনারাও এই বাহিনীতে থাকবে। এই কার্যক্রম ১ মে থেকে শুরু হবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রথম দফায় দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ এলাকায় সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় নির্মিত একটি ফিলিস্তিনি শহরের চারপাশে সেনা মোতায়েনের পরিকল্পনা করা হবে। পরে উপত্যকার অন্য অংশে বিস্তার করবে।

ইসরাইলি গণমাধ্যম গাজার যে অংশকে ‘ইয়েলো লাইন’ হিসেবে উল্লেখ করেছে, তার কাছাকাছি এলাকায় এই বাহিনীর উপস্থিতি বাড়ানো হবে। আন্তর্জাতিক এই বাহিনীর অংশ হিসেবে গাজায় প্রবেশের আগে কয়েকশ বিদেশি সেনা আগামী মাসে প্রশিক্ষণের জন্য জর্ডানে ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে।

৯ ফেব্রুয়ারি ইসরাইলি সম্প্রচারমাধ্যম জানিয়েছিল, গাজা যুদ্ধ অবসানের জন্য হাজার হাজার ইন্দোনেশিয়ান সেনা সেখানে পাঠানোর জন্য প্রস্তুতি শুরু করেছে। তবে ৬ মার্চ ইন্দোনেশিয়া ঘোষণা দেয় যে, ইসরাইল যদি ফিলিস্তিনি স্বাধীনতাকে সমর্থন করতে ব্যর্থ হয়, তাহলে তারা শান্তি পর্যদ থেকে বেরিয়ে যাবে। জাকার্তার প্রেসিডেন্ট প্রাসাদে ১৬০ জনেরও বেশি ইসলামিক পণ্ডিতের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এই অবস্থান ব্যক্ত করেন।

অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক প্রতিনিধিদল দুই সপ্তাহের মধ্যে ইসরাইলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সদিচ্ছা যাচাই করতেই সমঝোতা স্মারকে সম্মতি: পেজেশকিয়ান

তেতাল্লিশ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জরুরি জ্বালানি তেলের মজুদ সর্বনিম্নে

তেহরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে: ট্রাম্প

চূড়ান্ত বিজয়ের পথে ইরান: গালিবাফ

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির জানা-অজানা দিক

নেতানিয়াহুর ইরান কৌশল ব্যর্থ

ইরান শর্ত পূরণ করলে পুনর্গঠনের জন্য পাবে ৩০০ বিলিয়ন ডলার: ভ্যান্স

সংঘাতের পথে ট্রাম্প-নেতানিয়াহু

রোববার ডিজিটালভাবে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে: ভ্যান্স

সুইজারল্যান্ডের জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর, আয়োজক পাকিস্তান