হোম > বিশ্ব

ফিলিস্তিনিদের উচ্ছেদ করে যুদ্ধাপরাধ করছে ইসরাইল: এইচআরডব্লিউ

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের তিনটি শরণার্থী শিবির থেকে কয়েক হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করে যুদ্ধাপরাধ করেছে ইসরাইল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানায় সংস্থাটি।

সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান চালিয়ে তিনটি শরণার্থী শিবির থেকে প্রায় ৩২ হাজার ফিলিস্তিনিকে জোর করে উচ্ছেদ করেছে ইসরাইল, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। এটা ১৯৬৭ সালের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে সবচেয়ে বড় ধরনের উচ্ছেদ অভিযান।

উচ্ছেদ হওয়া নাদিম জানান, ‘ইসরাইলি সেনারা তাকে জিপ টাই দিয়ে আটকে রাখে, তার সম্পদ তল্লাশি করে। তারপর তাকে ও তার পরিবারকে চলে যেতে নির্দেশ দেয়, সতর্ক করে দেয় যে যদি তারা বাম বা ডান দিকে ফিরে যায় তবে তাদের ওপর হামলা করা।’

জোরপূর্বক জনসংখ্যা স্থানান্তর:

এইচআরডব্লিউ জানিয়েছে যে ইসরাইলি বাহিনী ৮৫০টি ফিলিস্তিনি বাড়িঘর এবং অন্যান্য ভবন ভেঙে দিয়েছে। সেইসঙ্গে বেসামরিক নাগরিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সরিয়ে নেয়ার জন্য অর্থপূর্ণ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। মানবাধিকার সংস্থাটি বলছে, ‘ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে দখলদারিত্বের আইন লঙ্ঘন করে জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে যা যুদ্ধাপরাধের সমান।’

আরএ

তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, অভয়বার্তা মমতার

২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজার টন অস্ত্র পেল ইসরাইল

ইরান যুদ্ধে বড় ক্ষতির মুখে মার্কিন সামরিক সরঞ্জাম

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটে বিশ্ব: আইইএ প্রধান

তীব্র খাদ্য সংকটের মুখে লেবানন: ডব্লিউএফপি

হরমুজ সংকট বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরোধ’ করছে: জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বের বার্তা দিলেন জার্মান চ্যান্সেলর

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে তোপের মুখে পেন্টাগন

ইসরাইলকে সমর্থন না করলে কর্মী ছাঁটাইয়ের হুমকি টেলিগ্রাফ-পলিটিকোর

মধ্যপ্রাচ্য হবে আমেরিকা মুক্ত: মোজতবা খামেনি