হোম > বিশ্ব

ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ভিয়েতনামের মধ্যাঞ্চলে অব্যাহত বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে আরো নয়জন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। খবর বিবিসির।

প্রতিবেদন অনুসারে, বন্যায় ৫২ হাজারের বেশি বাড়িঘর ডুবে গেছে এবং পাঁচ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গত তিন দিনে বেশ কয়েকটি এলাকায় ৫ ফুট পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে উপকূলীয় শহর হোই আন এবং নাহা ট্রাং।

সাম্প্রতিক মাসগুলোতে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ভিয়েতনাম। কালমেগি ও বুয়ালোই নামে দুটি টাইফুনে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বন্যার পানি তাদের ঘরে ঢুকে পড়ায় লোকজন ছাদে আটকা পড়েছে। লাম ডং প্রদেশে ভূমিধসে প্রধান সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রদেশটি জরুরি অবস্থা ঘোষণা করেছে।

জনপ্রিয় পর্যটন শহর দা লাটের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ মিমোসা পাসের একটি অংশ খাদে ধসে পড়ার পর যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

আরএ

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র