হোম > বিশ্ব

ভারতের তিন স্থাপনায় হামলার দাবি প্রত্যাখ্যান করলো পাকিস্তান

স্টাফ রিপোর্টার

পাকিস্তান তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। তাদের দাবি, ভারত-শাসিত কাশ্মির ও পাঞ্জাবের তিনটি স্থাপনায় হামলা করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

এদিকে ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তারা বলছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে কোনও হামলার দায় পাকিস্তানের নয়। শুক্রবার (৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসি বলছে, ভারত দাবি করেছে পাকিস্তান কাশ্মিরের উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে তিনটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ভারতের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। ভারত-শাসিত কাশ্মিরে কোনও হামলার দায় পাকিস্তানের নয় বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দাবি করেছে, এসব হামলায় তাদের কোনো ক্ষতি হয়নি। এসব হামলা প্রতিহত করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, জম্মু, পাঠানকোট আর উধমপুরে সামরিক ঘাঁটিতে পাকিস্তান ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে। এসব হামলা রুখে দেওয়া হয়েছে।

বিবিসি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত-শাসিত কাশ্মিরের জম্মু শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এরপর ওই অঞ্চলটি ব্ল্যাকআউট করা হয়। এছাড়া জম্মুর আরেক শহর রাজৌরিতে ব্ল্যাকআউট করার অনুরোধ করা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জম্মুতে যে ধরনের ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে পাকিস্তান, সেগুলোতে বিস্ফোরক ছিল। আঘাত হানার পর বিস্ফোরণ ঘটে।

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত