হোম > বিশ্ব

কার্বন নিঃসরণ কমাতে চীনের যুগান্তকারী অঙ্গীকার

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

এই প্রথমবারের মতো কার্বন নিঃসরণ কমাতে চূড়ান্ত লক্ষ্য ঘোষণা করলো চীন। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে ভিডিওতে দেয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ২০৩৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ৭ থেকে ১০ শতাংশ কমানো হবে। কার্বন নিঃসরণের বৃহত্তম উৎস হচ্ছে বেইজিং। খবর বিবিসির।

এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি থেকে সরে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জলবায়ু পরিবর্তনকে ‘প্রতারণামূলক কাজ’ বলে অভিহিত করেছেন।

চীনের প্রেসিডেন্ট বলেন, ‘এই লক্ষ্যমাত্রা প্যারিস চুক্তির ওপর ভিত্তি করে নেয়া হয়েছে। এটা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চীনের সর্বোত্তম প্রচেষ্টার প্রতিফলিত করে।’

তিনি জানান, চীন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ৩০ শতাংশের বেশি বাড়াবে। পাশাপাশি ২০২০ সালের তুলনায় বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতাতা ছয়গুণ বৃদ্ধি করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

জিনপিং জানান, নতুন যানবাহন বিক্রিতে ‘নতুন জ্বালানির যানবাহন’কে মূলধারায় পরিণত করা হবে।

তবে কোনো কোনো সমালোচক বলছেন, চীনের পরিকল্পনা বিশ্বব্যাপী জলবায়ু লক্ষ্য অর্জনে আশানুরূপ অগ্রগতি অর্জন করতে পারেনি। বার্লিন-ভিত্তিক পলিসি ইনস্টিটিউট ক্লাইমেট অ্যানালিটিক্সের সিইও বিল হেয়ার আল জাজিরাকে বলেন, দুর্ভাগ্যবশত এটা খুবই হতাশাজনক। চীন এর চেয়ে অনেক ভালো করতে পারে।’ আগামী নভেম্বরে জলবায়ু সম্মেলনে অংশ নেবেন বিশ্বনেতারা।

আরএ

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন