হোম > বিশ্ব

অস্ত্র বিক্রিতে গাজা গণহত্যার ভিডিও ব্যবহার ইসরাইলের

আতিকুর রহমান নগরী

ছবি: মিডল ইস্ট আই

গাজা গণহত্যার ভিডিও দেখিয়ে ইউরোপ ও এশিয়ায় বাজারে অস্ত্র বিক্রি করছে ইসরাইল। এরমাধ্যমে নিজেদের তৈরি অস্ত্রের কার্যকারিতা তুলে ধরছে তেলআবিব। সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত ইসরাইলের প্রতিরক্ষা প্রযুক্তি সপ্তাহে এসব ভিডিও দেখানো হয়। খবর মিডল ইস্ট আইয়ের।

আংশিকভাবে এর পৃষ্ঠপোষকতা করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং তেলআবিব বিশ্ববিদ্যালয়। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, গাজার একটি ভবনে ড্রোন হামলার ভিডিও দেখানো হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের নেতৃত্বে হামলা হয়। এরপর গাজায় হামলা চালানো শুরু করে ইসরাইল। দীর্ঘ দুই বছরে ধরে চলা গণহত্যায় ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলের হামলায় প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে।

এরপরও ইসরাইলের প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক এ অনুষ্ঠানে বিদেশিসহ দুই হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, উজবেকিস্তান, সিঙ্গাপুর এবং ভারতসহ এশিয়ান দেশগুলোর প্রতিনিধিদের পাশাপাশি যুক্তরাজ্য, নরওয়েসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশও এতে অংশ নেয়। যদিও এসব ইউরোপীয় দেশ বিশ্ববাসীর কাছে বলে, তারা ইসরাইল থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে। ইসরাইলি অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ প্রমাণ করে, ফিলিস্তিনিদের ওপর হামলার নিন্দা প্রকৃতপক্ষে কতটা জোড়ালো ছিল।

আরএ

সৌদির সামরিক বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু