হোম > বিশ্ব

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ (বুধবার) সকালে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, পূর্ব উপকূলের জলসীমার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। খবর আল জাজিরার।

দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের এক সপ্তাহ আগে এ পরীক্ষা চালানো হলো। এপেক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য বিশ্ব নেতারা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ‘আমরা কয়েকটি বস্তু শনাক্ত করেছি, যা স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। এগুলো জাপান সাগর অভিমুখে নিক্ষেপ করা হয়। যা পাড়ি দিয়েছে ৩৫০ কিলোমিটার এলাকা।’ তবে ক্ষেপণাস্ত্রের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

ইয়োনহাপ জানিয়েছে, উত্তর কোরিয়া সবশেষ ৮ মে এবং ২২ মে পূর্ব সাগরের দিকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

আর চলতি মাসের শুরুতে পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে নতুন দূরপাল্লার ‘হোয়াসং-২০’ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে।

আরএ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম তীরে বাণিজ্য নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক

বলপ্রয়োগ করে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না: পেজেশকিয়ান

পাকিস্তান-চীন সীমান্ত চুক্তিতে কেন ক্ষুব্ধ ভারত

সংকট সামাল দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে ইরান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আলোচনায় যা গুরুত্ব পাবে

উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করার আহ্বান কাতারের

অনুমতি ছাড়া পাহাড়ে উঠে দুর্ঘটনায় পতিত পর্বতারোহীকে জরিমানা

চীনে তাইওয়ানের শ্রমমন্ত্রীর সফর, দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তনের ইঙ্গিত কি না

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা, ইসলামাবাদের অভিযোগ অস্বীকার