হোম > বিশ্ব

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: এপিপি

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার প্রত্যাশা জানিয়ে মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জারদারি এ অভিনন্দন জানান।

অভিনন্দনবার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। দেশের মানুষের কল্যাণে অগ্রগতি অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জারদারি বলেন, অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতা আরো বাড়বে।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের সম্পর্ক আরো জোরদার করা এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি মির্জা ফখরুলের সঙ্গে কাজ করতে আগ্রহী।

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে জারদারি বলেন, তার এই সফর দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করা এবং সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করবে।

অভিনন্দনবার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি বাংলাদেশের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

সূত্র: এপিপি

এএম

কেন মাঝপথে বন্ধ হলো যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া

যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় নতুন কৌশলে ইরান

ভাবমূর্তি পুনরুদ্ধারে ইসলাম বিদ্বেষকে হাতিয়ার করছে ইসরাইল

মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে বিরোধে জড়াবেন না ইমরান খান

মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, জাপানের নিক্কেই সূচকে পতন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

ইরানের সঙ্গে অর্থনৈতিক যুদ্ধে কতটা সফল হবেন ট্রাম্প

কঠোর নিষেধাজ্ঞা দিয়ে ইরানে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

‘বিদেশি শক্তিকে ইরানের ভাগ্য নির্ধারণ করতে দেওয়া হবে না’

ভারতীয় মদদপুষ্ট ‘অপতৎপরতা’ প্রতিহতের অঙ্গীকার পাক সেনাপ্রধানের