ইরানে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েতে হামলা চালিয়েছে ইরান। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কুয়েতের সেনাবাহিনী জানায়, জনসাধারণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা ও সুরক্ষা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও কমান্ডারের আবাসস্থল লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বুধবার দাবি করেছে।
এর আগে ইরানি বার্তা সংস্থা আইআরআইবি দাবি করে, কুয়েতে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলার পর সেখানে ধোঁয়া উঠতে দেখা গেছে বলেও জানায় তারা। তবে কুয়েতে হামলার বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
আরএ