হোম > বিশ্ব

ট্রাম্পের সাথে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার বৈঠক

আতিকুর রহমান নগরী

কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। রোববারের এ বৈঠক দুই দেশের সম্পর্ক উন্নয়নে আশা জাগিয়ে তুলেছে। খবর আল জাজিরার।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে ব্রাজিরের প্রেসিডেন্ট লুলা বলেছেন, ট্রাম্পের সাথে বৈঠকটি ছিল দুর্দান্ত। দুই দেশের প্রতিনিধিরা শুল্ক ও অন্যান্য সমস্যা মোকাবেলায় অবিলম্বে কাজ শুরু করবে বলেও জানান তিনি।

এর আগে জুলাইয়ে বেশিরভাগ ব্রাজিলীয় পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়।

রোববারের বৈঠকের আগে ট্রাম্প বলেন, তিনি লুলার সাথে কিছু চুক্তিতে পৌঁছাতে পারেন। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমাদের উভয় দেশের জন্য বেশ কিছু ভালো চুক্তি করতে সক্ষম হওয়া উচিত।’

এদিকে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেছেন, আলোচনা অবিলম্বে শুরু হবে। তিনি জানান, আলোচনা চলাকালীন ব্রাজিল শুল্ক স্থগিত করার অনুরোধ করেছে। যদিও যুক্তরাষ্ট্র এ বিষয়ে সম্মত হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

ভিয়েরা বলেন, ‘আমরা আশা করি অদূর ভবিষ্যতে কয়েক সপ্তাহের মধ্যে বর্তমান ব্রাজিলের প্রতিটি ক্ষেত্রকে সম্বোধন করে দ্বিপক্ষীয় আলোচনা শেষ হবে। তিনি আরো বলেন, লুলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে মধ্যস্থতা করতে সাহায্য করারও প্রস্তাব দিয়েছেন।

আরএ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস

আসামে চরম দুর্দশায় উচ্ছেদের শিকার হাজারো বাঙালি মুসলিম

ওয়াশিংটন সম্মেলনের আগে এআই নিয়ে সংলাপে বসবে যুক্তরাষ্ট্র-চীন

রাশিয়ার নির্বাচনে পুতিনের দল পেল রেকর্ড আসন, আরো শক্ত হলো ক্ষমতার নিয়ন্ত্রণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সিঙ্গাপুরে বই পড়লে অর্থ দিচ্ছে সরকার, পাঠাভ্যাসে উৎসাহিত করার উদ্যোগ

পারিবারিক নির্যাতনের শিকার গর্ভবতী নারীর সংখ্যা বাড়ছে

তীব্র মানসিক অসুস্থতায় আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেশি