হোম > বিশ্ব

সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের

আমার দেশ অনলাইন

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) শনিবার জানিয়েছে, তারা চাদ সীমান্তে আল-টিনা শহরটি দখল করেছে। আরএসএফ দেশটির নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে।

পূর্বে এই শহর সেনাবাহিনীর মিত্র যৌথ বাহিনীর দখলে ছিল বলে ধারণা করা হচ্ছে। সুদানের যৌথ বাহিনী ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফের সঙ্গে যুদ্ধে লিপ্ত। খবর বার্তা সংস্থা এএফপির।

আরএসএফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও শেয়ার করেছে, যাতে দেখা যায় তাদের কিছু যোদ্ধা ‘আল-টিনা জেলা’ লেখা ব্যানারের নিচে উল্লাস করছে।

সেনাবাহিনী এখনো তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে দারফুরের সেনাপন্থি গভর্নর মিন্নি মিন্নাউই বলেন, আরএসএফ ‘নিরপরাধদের বিরুদ্ধে বারবার অপরাধমূলক আচরণের সূচনা করেছে’ এবং তিনি এর নিন্দা জানিয়েছেন।

সুদানে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে লাখ লাখ মানুষ নিহত হয়েছে এবং ১ কোটি ১০ লাখ লোককে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে। জাতিসংঘ এই পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটগুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করেছে।

গত বৃহস্পতিবার, জাতিসংঘের স্বাধীন তথ্য-অনুসন্ধান মিশন জানিয়েছে, গত অক্টোবরে দারফুর কেন্দ্র এল-ফাশারে আরএসএফের আক্রমণ ‘গণহত্যার লক্ষণ’ বহন করেছিল।

এল-ফাশারের পতনের পর থেকে আধাসামরিক বাহিনী চাদ সীমান্তের কাছে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। গত বছরের শেষের দিকে দুই চাদীয় সৈন্য নিহত হয়।

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প