হোম > বিশ্ব

সুদানে অপুষ্টিতে প্রতিদিন ৩ শিশুর মৃত্যু

আতিকুর রহমান নগরী

সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল-ফাশারে অপুষ্টি এবং রোগের কারণে প্রতিদিন কমপক্ষে তিনজন শিশু মৃত্যুর ঘটনা জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।

শুক্রবার (২৪ অক্টোবর) মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সুদান ডক্টরস নেটওয়ার্ক তাদের বিবৃতিতে জানায়, গত এক মাসেরও বেশি সময় ধরে অবরোধের কারণে এল ফাশার শহরে মানবিক পরিস্থিতির তীব্র অবনতি হয়েছে। ক্রমবর্ধমান খাদ্য ঘাটতি এবং অপুষ্টির কারণে শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে আরও বলা হয়েছে: “অপুষ্টি, রোগ এবং চিকিৎসা ও মানবিক সম্পদের তীব্র অভাবের ফলে আমরা কমপক্ষে প্রতিদিন তিনটি শিশুকে হারাচ্ছি।”

এর আগে বৃহস্পতিবার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা - এক যৌথ বিবৃতিতে বলেছে যে এল-ফাশারে ১,৩০,০০০ শিশু সহ ২,৬০,০০০ বেসামরিক নাগরিক আটকা পড়েছে, খাদ্য, পানি এবং স্বাস্থ্যসেবা থেকে বিচ্ছিন্ন।

জাতিসংঘ এবং স্থানীয় কর্তৃপক্ষের মতে, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ একটি যুদ্ধে রয়েছে। আরএসএফ এল ফাশার শহরের মাধ্যমে দারফুরের পাঁচটি রাজ্যের অবরোধ ভাঙাতে চাইছে বলে অভিযোগ তুলে সুদানের সেনাবাহিনী। এরই প্রেক্ষিতে ১০ মে, ২০২৪ সাল থেকে এল-ফাশার অবরোধ করে রেখেছে সেনাবাহিনী।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো