হোম > বিশ্ব

বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে, ২০২৫ ছিল তৃতীয় উষ্ণতম বছর

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

২০২৫ সাল ছিল বিশ্বব্যাপী রেকর্ডের তৃতীয় উষ্ণতম বছর। ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস (ইসিএসডব্লিউ) পরিচালিত কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস(সিথ্রিএস) ও কোপার্নিকাস অ্যাটমোস্ফিয়ার মনিটরিং সার্ভিস (সিএএমএস) -এর প্রকাশিত তথ্যে এমনটি জানানো হয়েছে। বুধবার ইসিএসডব্লিউ এর প্রকাশিত তথ্যে দাবি করা হয়, ২০২৫ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা তিন বছর গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করেছে, যা প্যারিস চুক্তির দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রথম নজির। বর্তমান উষ্ণায়নের গতি অব্যাহত থাকলে দশকের শেষ নাগাদ এই সীমা স্থায়ীভাবে অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

২০২৫ সালে স্থলভাগ ও সমুদ্র উভয় ক্ষেত্রেই উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অ্যান্টার্কটিকা সর্বোচ্চ এবং আর্কটিক দ্বিতীয় সর্বোচ্চ বার্ষিক তাপমাত্রা অনুভব করেছে। ইউরোপে এটি ছিল রেকর্ডের তৃতীয় উষ্ণতম বছর।

ইসিএসডব্লিউ -এর মহাপরিচালক ফ্লোরিয়ান প্যাপেনবার্গার বলেন, মানুষসৃষ্ট গ্রিনহাউস গ্যাস নির্গমনই এই উষ্ণতার প্রধান কারণ। CAMS-এর পরিচালক লরেন্স রুইল জানান, বায়ুমণ্ডল স্পষ্ট বার্তা দিচ্ছে, যা উপেক্ষা করার সুযোগ নেই।

প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত তাপপ্রবাহ দাবানল, বায়ুদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়েছে।

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ