হোম > বিশ্ব

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৭১

আতিকুর রহমান নগরী

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ট্রাক, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৭১ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে এ দুর্ঘটনা ঘটে। হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি এ তথ্য নিশ্চিত করেছেন।

হেরাত পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি জানান, ইরান থেকে কাবুলগামী যাত্রীবাহী বাসটিতে সবাই আফগান নাগরিক ছিলেন। বাসটির অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে।

সাঈদি জানান, প্রথমে দ্রুতগামী বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। কিছুক্ষণ পরই সেটি একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে ট্রাকচালক, তার সহকারী ও মোটরসাইকেলের দুই আরোহী ছাড়া বাকিরা সবাই বাসযাত্রী।

এ দুর্ঘটনায় মাত্র তিনজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন বলে জানান তিনি।

জানা গেছে, বাসের যাত্রীরা সবাই ইরানে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। সম্প্রতি ইরান সরকার আফগান শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ায় তারা স্বদেশে ফিরছিলেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি আফগান ইরান থেকে দেশে ফিরেছেন।

সূত্র: এএফপি

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে ভোট আজ

ইরানকে নিয়ে ট্রাম্পের উগ্র-অশ্লীল পোস্টের নিন্দা ও সমালোচনা

ইরানকে হরমুজ প্রণালি থেকে টোল নিতে দেওয়া হবে না, টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইসরাইল-লেবানন সীমান্তে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলার দাবি

ন্যাটো, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া কোনো সাহায্য করেনি: ট্রাম্প

স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হরমুজ প্রণালি খুলবে না ইরান

হরমুজ প্রণালী খোলার জন্য ইরানকে দেওয়া সময়সীমা কি ট্রাম্প বাড়াবেন?

ইরানের পারমাণবিক আলোচনায় নেতৃত্বে কে আছেন?

আল-আকসা মসজিদে উগ্র ইসরাইলি মন্ত্রীর হামলা, কাতারের নিন্দা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, ১৫ আমেরিকান আহত