হোম > বিশ্ব

সিরিয়ায় সেনাবাহিনী-এসডিএফ সংঘর্ষ, আলেপ্পোয় কারফিউ জারি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সিরিয়ার আলেপ্পোয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে চলমান সংঘর্ষ আরো তীব্র হয়েছে। এলাকা ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলেপ্পোয় কারফিউ জারি করেছে প্রশাসন। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড এক বিবৃতিতে জানায়, আশরাফিহ, শেখ মাকসুদ, বানি জেইদ, আল-সিরিয়ান, আল-হুলোক এবং আল-মিদানের আশপাশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

কর্তৃপক্ষ জানায়, এই পদক্ষেপের লক্ষ্য বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের যেকোনো ঝুঁকি এড়ানো।

বিবৃতিতে বলা হয়, ‘এই কারফিউ চলাকালে জনসাধারণের চলাচল নিষিদ্ধ থাকবে।’

আলেপ্পোর মিডিয়া বিভাগের পরিচালক আল জাজিরাকে বলেন, এ সপ্তাহের শুরুতে সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে আশরাফিহ ও শেখ মাকসুদ থেকে লক্ষাধিক মানুষ পালিয়ে গেছে।

সিরিয়ার সেনাবাহিনীর অভিযোগে, এসডিএফ কামান ও মর্টার শেল দিয়ে বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। এতে এ সপ্তাহে আলেপ্পোয় কমপক্ষে ২২ জন নিহত এবং ১৭৩ জন আহত হয়েছে।

কুর্দি নেতৃত্বাধীন এই গোষ্ঠী অভিযোগ অস্বীকার করে বলেছে, দামেস্ক সরকারের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

আরএ/এসআই

সিজেপির শীর্ষ নেতারা আটক, দিল্লি আন্দোলনের নেতৃত্ব গেল দ্বিতীয় সারিতে

‘বাবরি মসজিদ’ নির্মাণ শেষ করে ভারত ছেড়ে যাওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের

বিক্ষোভে যাওয়ার পথে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র

ককরোচ পার্টির শীর্ষ নেতাদের কোথায় রেখেছে পুলিশ, যা জানা গেল

আটকের সময় ককরোচ-প্রধানের স্লোগান—ইনকিলাব জিন্দাবাদ

ককরোচদের আটক করে ছত্রশাল স্টেডিয়ামে নিচ্ছে দিল্লি পুলিশ

ইমরান খান ইস্যুতে রোববার সোয়াবিতে সমাবেশ ডেকেছেন পিটিআই নেতা সোহেল আফ্রিদি

জ্ঞানেশের সঙ্গে মোদিকেও যেতে হবে: কেজরিওয়াল

যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হচ্ছেন কেটি জাকারাইয়া