হোম > বিশ্ব

সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, সকল আরোহী নিহত

আতিকুর রহমান নগরী

সোভিয়েত আমলে নির্মিত ইলিউশিন আইএল-৭৬ উড়োজাহাজ। ফাইল ছবি

সুদানের পূর্বাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের সব ক্রু সদস্য নিহত হয়েছেন বলে দুই সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে।

সোভিয়েত-নির্মিত ইলিউশিন আইএল-৭৬ ভারী পরিবহন বিমানটি লোহিত সাগর উপকূলীয় শহর পোর্ট সুদানের ওসমান দিঘনা বিমানঘাঁটিতে নামার চেষ্টা করার সময় “প্রযুক্তিগত ত্রুটি” দেখা দেয় বলে এক সামরিক সূত্র জানান। তিনি পরিচয় গোপন রাখার শর্তে বলেন, বিমানটি অবতরণের সময়ই দুর্ঘটনায় পড়ে।

আরেক সামরিক সূত্রও নিশ্চিত করে বলেন, “বিমানে থাকা সব ক্রু সদস্যই নিহত হয়েছেন।” তবে ঠিক কতজন ছিলেন—সেটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

আইএল-৭৬ বিমানটি সুদানি সেনাবাহিনীর দীর্ঘদিনের পরিবহন বাহন, যা সরঞ্জাম ও সেনা মোতায়েনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ঘটনাটি ঘটল এমন সময়ে, যখন সুদান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি মোকাবিলা করছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) রক্তক্ষয়ী ক্ষমতার লড়াইয়ে লিপ্ত। এতে এ পর্যন্ত কয়েক দশ হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংঘাত অব্যাহত থাকায় আরো লাখো মানুষ মানবিক সহায়তার প্রয়োজনের মধ্যে রয়েছে।

এসআর

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ছুরিকাঘাতে নিহত ৪

তুরস্কে এফ-১৬ বিমান দুর্ঘটনায় পাইলট নিহত

বাগদাদ বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা

বিনা উস্কানিতে হামলা হলে কঠোর জবাব দেবে পাকিস্তান

বাংলাদেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

দীর্ঘ যুদ্ধেও বড় সাফল্য নেই মস্কোর, প্রতিরোধে কিয়েভ

বাংলাদেশি সন্দেহে ভারতে ১৮ জন আটক

ইয়েমেনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৬

ইরানকে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ইরান