হোম > বিশ্ব

গাজা ফেরত আরো এক ইসরাইলি সেনার আত্মহত্যা

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সেনাদের আত্মহত্যার ঘটনা বেড়েছে। গাজা যুদ্ধ থেকে ফিরে এ পর্যন্ত ৬১ জন ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। সবশেষ মঙ্গলবার আত্মহননের পথ বেছে নেন আরো এক সেনা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানায়, বাধ্যতামূলক সামরিক পরিষেবায় নিয়োজিত একজন সেনা ঘাঁটির ভেতরে নিজেকে গুলি করলে গুরুতর আহত হন। পরে মঙ্গলবার সন্ধ্যায় তাকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

এরআগে ইসরাইলের একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছিল, উত্তর ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে একজন সেনা গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখানে তিনি মারা যান। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

নেসেট রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত মোট ২৭৯ জন ইসরাইলি সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন।

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স