হোম > বিশ্ব

কাতারে এলএনজি উৎপাদনক্ষেত্রে ফের হামলা, বড় ধরনের অগ্নিকাণ্ড

আমার দেশ অনলাইন

কাতারের রাস লাফান শিল্প শহরে বেশ কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় আবার হামলা চালিয়েছে ইরান। কাতারএনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে এ হামলা চালানো হয়েছে। এতে স্থাপনাগুলোতে ‘বড় ধরনের আগুন’ লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

রাষ্ট্রায়ত্ত এই জ্বালানি কোম্পানিটি জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে।

এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানিকেন্দ্র হিসেবে পরিচিত।

এ হামলার পর ইরান সীমা লঙ্ঘন করেছে উল্লেখ করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানায় কাতার। রাস লাফান গ্যাস স্থাপনায় ইরানের হামলার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কা, তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ

হিমছড়িতে সাগরে ডুবে ৫ পর্যটকেরই মৃত্যু, ২৭ ঘণ্টা পর সর্বশেষ লাশ উদ্ধার

ফ্রান্সে বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর ম্যাক্রোঁ, অবৈধ সমাবেশ নিষিদ্ধের ঘোষণা

ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল, বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক

ইরান সীমান্তের কাছে গিয়েও কেন ফিরে গেল ইসরাইলের কয়েক ডজন যুদ্ধবিমান

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদি বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত

টাটা গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চরমে