হোম > বিশ্ব

হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে আগুন

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ওমান উপকূলে হরমুজ প্রণালির কাছে একটি ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ প্রকাশ করা হয়নি। সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানায়।

ইউকেএমটিও জানায়, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে একটি ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগেছে।

সংস্থাটি আরো জানায়, ওমানের সোহার থেকে ২১ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে।

এর আগে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরানে মার্কিন হামলার পরপরই হরমুজ বন্ধ করে দেয় ইরান। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করা যেকোনো নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও জানিয়েছে দেশটির সামরিক কমান্ড।

সূত্র: ডন

আরএ

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি

পারিবারিক মূল্যবোধ ও পরিবারব্যবস্থার ঐতিহ্য সুরক্ষার আহ্বান এরদোয়ানের

ন্যায়ের কণ্ঠস্বর এরদোয়ানের শান্তির আহ্বান বিশ্ব বিবেককে নাড়া দেবে: এমিনি এরদোয়ান

আরো বিকশিত হওয়ার ভিত্তি তৈরি করছে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ’

রাশিয়া রাজি হলে যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডোর স্থাপনে গুরুত্বারোপ ট্রাম্পের

বিভক্ত বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতার নতুন রূপরেখা দিলেন কানাডার প্রধানমন্ত্রী

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান এরদোয়ানের

নতুন নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে ইসরাইল, দাবি সিরিয়ার প্রেসিডেন্টের