হোম > বিশ্ব

হেলিকপ্টার দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

ভারতের কেরালায় হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হলেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ (বুধবার) সকালে হেলিকপ্টারটি অবতরণের সময়ে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর এনডিটিভির

শবরীমালা মন্দির দর্শন করতে হেলিকপ্টারে করে প্রমাদমে গিয়েছিলেন রাষ্ট্রপতি মুর্মু। অবতরণের সময় রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টারের ভারে নতুন হেলিপ্যাডের একাংশ ভেঙে যায়। আটকে পড়ে হেলিকপ্টারটি। যার ভিতরে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ বাহিনী ও দমকল কর্মীদের চেষ্টায় সরিয়ে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারটি। বের করে আনা হয় রাষ্ট্রপতিকে। এরপর তিনি স্টেডিয়াম থেকে সড়কপথে শবরীমালার দিকে রওনা হন।

চারদিনের কেরালা সফরে বেরিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু।

এই দুর্ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, হেলিকপ্টারের চাকা ঠেলে বের করে আনার চেষ্টা করছেন বেশ কয়েকজন পুলিশ এবং দমকল কর্মী।

পুলিশ জানিয়েছে, প্রমাদমে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণের বিষয়টি শেষ মুহূর্তে নির্ধারিত হয়। সেখানে মঙ্গলবার একটি হেলিপ্যাড তৈরি করা হয়। প্রথমে পাম্বার কাছে নীলকলে নামার কথা ছিল রাষ্ট্রপতির হেলিকপ্টারের। তবে সেখানে আবহাওয়া খারাপ থাকায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। পুলিশ জানায়, একদিনের মধ্যে হেলিপ্যাডের কংক্রিট শক্ত হয়নি।

আরএ

মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ত্যাগের নির্দেশ

ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটর

বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইসরাইলের

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলা, ২৬ ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির

অস্ট্রেলিয়ায় ‘আশ্রয় আবেদন’ প্রত্যাহার করে ইরানে ফিরছেন আরো ৩ ফুটবলার

ইসরাইলে ২৪ ঘণ্টায় আহত ১০৮ জন

ইসরাইলকে তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেপ্তার ২০

বিলম্ব হতে পারে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি

ইরানে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ, রাজনৈতিক পরীক্ষার মুখে নেতানিয়াহু

নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করা হবে: আইআরজিসি