হোম > বিশ্ব

গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

সম্ভাব্য মার্কিন হামলা মোকাবেলায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। এ লক্ষ্যে সারাদেশে অস্ত্রসহ সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। এরমধ্যে রয়েছে কয়েক দশকের পুরোনো রাশিয়ার তৈরি সরঞ্জামও। খবর বার্তা সংস্থা রয়টার্সের

মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো এক বিবৃতিতে বলেন, গেরিলা প্রস্তুতির মধ্যে রয়েছে ‘স্থল, আকাশ, নৌ, নদী এবং ক্ষেপণাস্ত্র বাহিনী মোতায়েন। পাশাপাশি পুলিশ, মিলিশিয়া এবং নাগরিক ইউনিটেরও অংশগ্রহণ থাকছে।’

এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী জাহাজে একাধিক হামলার পর ‘পরবর্তী পদক্ষেপ হবে স্থলপথ’। তবে পরে তিনি ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা বিবেচনা করার কথা অস্বীকার করেন।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলেছেন, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন। ভেনেজুয়েলার নাগরিক এবং সামরিক বাহিনী এই ধরণের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করবে বলেও জানান তিনি।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, কম বেতন, প্রশিক্ষণের অভাব ও সরঞ্জামের অভাবে ভেনেজুয়েলার সামরিক বাহিনী বেশ দুর্বল। এই বাস্তবতায় গেরিলা-ধাঁচের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছেন মাদুরো।

আরএ

মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের মধ্যে আতঙ্ক

বহুজাতিক কোম্পানি গঠনই অর্থনৈতিক উন্নতির কার্যকর পথ নয়

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

ফেরি ডুবে ১০ ঘণ্টা সাগরে ভেসে বেঁচে ফিরলেন রিজকি ও তার চার বন্ধু

ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার

সিঙ্গাপুরে সুসজ্জিত মসজিদ ৭২, পূর্ণাঙ্গ মাদ্রাসা ৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস

তেলের জন্য সৌদির বিকল্প উৎস খুঁজছে ইউরোপের ক্রেতারা

মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা ওআইসির

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি বিদ্রোহীরা