হোম > বিশ্ব

এক দশক পর কারামুক্ত গাদ্দাফির ছেলে

আতিকুর রহমান নগরী

হানিবাল গাদ্দাফি। ছবি : সংগৃহীত

লেবাননে বিনা বিচারে প্রায় এক দশক কারাবন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে হানিবাল গাদ্দাফি।

গতকাল সোমবার ৪৯ বছর বয়সী হানিবালকে ৯ লাখ ডলারের বন্ডে জামিনে কারামুক্তি দেয় দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।

তবে মুক্তি মিললেও আপাতত হানিবাল গাদ্দাফির ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে। বিচারকাজ সম্পন্ন না করে জামিন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

হানিবালের আইনজীবী লরাঁ বায়ন বলেন, জামিনের ৯ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। এর মধ্য দিয়ে হানিবালের ১০ বছরের দুঃস্বপ্নের অবসান হলো।

এর আগে আলোচিত শিয়া নেতা মুসা আল-সদরের নিখোঁজ মামলায় তথ্য গোপনের অভিযোগে ২০১৫ সালে হানিবাল গাদ্দাফিকে আটকের নির্দেশ দেয় লেবানন কর্তৃপক্ষ। পরে তাকে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে নেওয়া হয়।

লেবাননের আমাল আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন আল-সদর। ১৯৭৮ সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন তিনি। সূত্র : বিবিসি

সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট

প্রক্সিদের দিয়ে ‘দ্বিমুখী খেলা’ খেলছে ইরান, শঙ্কিত উপসাগরীয় দেশগুলো

হরমুজ অবরোধে গভীর সংকটে আরব দেশগুলোর অর্থনীতি

ইয়েমেনে এক সপ্তাহে হতাহত প্রায় ৩ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

অ্যানিমেটেড মানচিত্রে ফিলিস্তিনে ইসরাইলি বসতি বিস্তারের চিত্র

পবিত্র কাবায় বৃষ্টিতে ভিজে নামাজ আদায় মুসল্লিদের

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক