হোম > বিশ্ব

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ‘কল অব ডিউটি’র সহ-নির্মাতা

আতিকুর রহমান নগরী

বিশ্বখ্যাত ভিডিও গেম সিরিজ ‘কল অব ডিউটি’–র সহ-নির্মাতা ভিন্স জাম্পেলা এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। গেমিং জায়ান্ট ইলেকট্রনিক আর্টস (ইএ) সোমবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর।

স্থানীয় সম্প্রচারমাধ্যম এনবিসি৪–এর বরাতে জানা গেছে, রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে একটি পাহাড়ি সড়কে নিজের ফেরারি গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন জাম্পেলা।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (সিএইচপি) এক বিবৃতিতে জানায়, “অজ্ঞাত কারণে গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি কংক্রিটের বাধায় আঘাত করে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।” দুর্ঘটনায় চালক ও গাড়িতে থাকা এক যাত্রী গুরুতর আহত হন এবং পরে দুজনই মারা যান। সিএইচপি নিহতদের নাম প্রকাশ করেনি।

প্রত্যক্ষদর্শীরা সামাজিক মাধ্যমে দুর্ঘটনাস্থলের ভিডিও শেয়ার করেন, যেখানে পাহাড়ি রাস্তায় আগুনে জ্বলতে থাকা লাল রঙের ফেরারি গাড়িটি দেখা যায়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো তদন্তাধীন।

ভিন্স জাম্পেলা বিশ্বজুড়ে জনপ্রিয় বহু ভিডিও গেম তৈরির সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রথম-ব্যক্তি সামরিক শুটার ঘরানার গেমে তাঁকে একজন পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়। তাঁর স্টুডিওগুলো তৈরি করেছে ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভিডিও গেমগুলোর কয়েকটি।

এসআর

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স