হোম > বিশ্ব

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তেল বহনকারী ছয়টি জাহাজসহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কয়েকজন আত্মীয় ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভেনেজুয়েলার উপকূল থেকে একটি ট্যাঙ্কার আটকের একদিন পর এ নিষেধাজ্ঞা দেয়া হলো। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রীর তিন ভাগ্নে, তাদের সঙ্গে যুক্ত ছয়টি তেল ট্যাঙ্কার এবং শিপিং কোম্পানি।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা এখন থেকে আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না, যুক্তরাষ্ট্রে কোনো সম্পত্তি কিনতে করতে পারবেন না, কোনো মার্কিন নাগরিকের সঙ্গে ব্যবসায় অংশীদার হতে পারবেন না এবং যুক্তরাষ্ট্রে যদি তাদের কোনো সম্পদ-সম্পত্তি থাকে, তাহলে ‘ফ্রিজ’ করা হবে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের জানান, ভেনেজুয়েলার আটককৃত জাহাজ স্কিপার অবৈধ তেল পরিবহনের সঙ্গে জড়িত ছিল। এটিকে যুক্তরাষ্ট্রের বন্দরে নিয়ে যাওয়া হবে।

ট্যাঙ্কার জব্দের ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ হিসেবে অভিহিত করেছে কারাকাস।

ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকদ্রব্য সরবরাহের অভিযোগ তুলেছে। অন্যদিকে ভেনেজুয়েলার অভিযোগ, তাদের তেল সম্পদ দখলে নেয়ার চেষ্টা করছে ওয়াশিংটন।

আরএ

আসামে ১১০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, গুঁড়িয়ে দিল ১০ মসজিদ

উত্তর প্রদেশে নির্বাচনের আগে বাড়ছে মুসলিম বিদ্বেষ ও সহিংসতা

সমালোচকদের বিদেশ থেকে এসে আন্দোলনে যোগ দিতে বললেন ইশরাক

রাশিয়ায় নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে ট্রাম্পের সাফাই, জেলেনস্কিকে কটাক্ষ

শত্রুর অবকাঠামোতে হামলায় প্রস্তুত ‘ফাদার অব ইরানিয়ান মিসাইলস’

ককরোচদের মোকাবিলায় এবার ‘লাল হিট’

ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুকে ট্রাম্পের অকুণ্ঠ সমর্থন

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের প্রভাব তেলের বাজারে

কারাবাস এড়াতে আরেকটি যুদ্ধে জড়াতে চান নেতানিয়াহু: আরাগচি

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের