হোম > বিশ্ব

মাচাদোকে অসাধারণ নারী বললেন ট্রাম্প

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। বৈঠককালে ট্রাম্পকে নিজের পাওয়া নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন তিনি। পরে মাচাদোর ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, মাচাদো একজন অসাধারণ নারী। খবর এবিসি নিউজের।

মাচাদোর কাছ থেকে নোবেল পদক উপহার পাওয়াকে ‘পারস্পরিক শ্রদ্ধার একটি চমৎকার নিদর্শন’ বলে অভিহিত করেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘মারিয়া আমার কাজের জন্য আমাকে তার নোবেল শান্তি পুরস্কার উপহার দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘তিনি (মাচাদো) একজন অসাধারণ নারী, যিনি অনেক কিছু সহ্য করে এসেছেন।’

২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মাচাদো। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাচাদো জানান, তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্পের হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আরএ

ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী

বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র ‘প্রচুর অর্থ উপার্জন’ করে: ট্রাম্প

ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, তবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চলবে

সামরিক বাহিনীকে ধন্যবাদ জানালেন মোজতবা খামেনি

হত্যার প্রতিশোধ নেবে ইরান: মুজতাবা খামেনি

প্রথম ভাষণে যা বললেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

ইরানে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ

হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ইরানের নতুন সর্বোচ্চ নেতার

যুদ্ধ সত্ত্বেও ইরান ছাড়বে না রাশিয়ার রোসাটম