হোম > বিশ্ব

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার নিজ বাসভবনে পড়ে যাওয়ার পর মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার এক সহকারী বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে মাহাথির নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। সহকারী সুফি ইউসুফ জানান, বারান্দা থেকে বসার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান এবং পরে পর্যবেক্ষণের জন্য তাকে জাতীয় হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তিনি সচেতন আছেন, তবে আপাতত তাকে স্থায়ীভাবে ভর্তি করা হবে কি না, তা জানা যায়নি।

মাহাথির মোহাম্মদের আগে হৃদ্‌রোগের জন্য বাইপাস সার্জারি করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মালয়েশিয়াকে দ্রুত আধুনিকীকরণের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন এবং দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক সম্মানিত ও জনপ্রিয় ছিলেন।

তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সময় তার বয়স ছিল ৯৪ বছর, তখন তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত নেতা ছিলেন।

এসআই

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা