হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ভেনেজুয়েলা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: বিবিসি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তিনি মাদক চোরাচালান ও তেল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। বৃহস্পতিবার ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মাদুরো বলেন, যুক্তরাষ্ট্রের পছন্দমতো যেকেনো স্থানে ও সময়ে আলোচনায় বসতে প্রস্তুত তিনি। খবর বিবিসির।

মাদুরো বলেন, মাদক পাচারের পাশাপাশি তেল ও অভিবাসন নিয়েও আলোচনা করতে চান তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, ভেনেজুয়েলার একটি জেটি এলাকায় হামলা করেছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেছেন মাদুরো।

গত তিন মাস ধরে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক পাচারের সন্দেহে নৌযানে মার্কিন বাহিনী হামলা চালিয়ে আসছে।

ট্রাম্প প্রশাসনের মাদকবিরোধী যুদ্ধের অংশ হিসেবে ৩০টিরও বেশি নৌযানে হামলা হয়েছে। এ পর্যন্ত নিহত হয়েছেন ১১০ জনেরও বেশি মানুষ। তবে নৌযানে মাদক পাচারের বিষয়ে এখনো কোনো প্রমাণ দেয়নি যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলায় প্রবেশ এবং ছেড়ে যাওয়া অনুমোদিত তেল ট্যাংকারের বিরুদ্ধে মার্কিন বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে।

১০ ডিসেম্বর ভেনেজুয়েলার উপকূলে একটি তেল ট্যাংকার আটক করেছে মার্কিন বাহিনী। তাদের দাবি, ভেনেজুয়েলা ও ইরান থেকে অনুমোদিত তেল পরিবহনে ব্যবহৃত হয় এটি। ভেনেজুয়েলা এটিকে আন্তর্জাতিক জলদস্যুতা হিসেবে বর্ণনা করেছে।

আরএ/এসআই

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প