হোম > বিশ্ব

দিল্লিতে গাড়ি বিস্ফোরণের জেরে কাশ্মীরে চলছে ব্যাপক ধরপাকড়

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

দিল্লিতে লাল কেল্লার কাছে সোমবার ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চলছে। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে নিরাপত্তা বাহিনী। আটক হয়েছে হাজারো মানুষ। খবর টিআরটি ওয়ার্ল্ডের

বুধবার ভারত সরকার নিশ্চিত করেছে, তারা সোমবারের গাড়ি বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

ভারত-শাসিত কাশ্মীরে ব্যাপক তল্লাশি অভিযানে এক হাজারের বেশি মানুষ আটক হয়েছে। কাশ্মীরের কয়েকশ বাড়িতে তল্লাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

যারা এরইমধ্যে ‘ভারত বিরোধিতার’ অভিযোগে আটক রয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে তাদের বাড়িতেই আবারো অভিযান চালানো হচ্ছে।

ভারত শাসিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তদন্তের নামে কাশ্মীরিদের ভয় দেখানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই তদন্তকে কেবল তদন্ত হিসেবেই বিবেচনা করুন। কারো অপরাধ এখনো প্রমাণিত না হলেও, সন্দেহের ভিত্তিতে আপনারা মা, বাবা, ভাই এবং বোনদের গ্রেপ্তার করছেন। এটা এভাবে হওয়া উচিত নয়।’

অধিকার গোষ্ঠীগুলো কাশ্মীরে ভারতীয় পুলিশের ব্যাপক ক্ষমতার সমালোচনা করে আসছে। ভারতীয় মিডিয়ায় কাশ্মীরি মুসলমানদের বিরুদ্ধে ‘ঘৃণা’ প্রচারের বিরুদ্ধেও সতর্ক করে দিয়েছেন মানবাধিকার কর্মীরা।

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো