হোম > বিশ্ব

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৭ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ভিয়েতনামের হা লং উপসাগরে ৫৩ জন আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গেছে। এ পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ৫ জন। ডুবে যাওয়া নৌকাটি রোববার ভোরে তীরে তুলে আনা হয়। ভিয়েতনামের সংবাদপত্র ভিএনএক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার বিকেলে বৈরী আবহাওযায় বজ্রসহ বৃষ্টির মধ্যে তীব্র বাতাসে নৌকাটি উল্টে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫৩ জন আরোহী নিয়ে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৪৮ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। তারা সবাই ভিয়েতনামী। ১১ জনকে জীবিত ও ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার কাজ চলছে।

গতকাল শনিবার দুপুরে ‘ওয়ান্ডার সি’ নামের নৌকাটি ডুবে যায়। এতে থাকা ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে, তবে এলাকায় ঘূর্ণিঝড় উইফার ধেয়ে আসায় উদ্ধারকাজে মারাত্মক বিঘ্ন ঘটছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, রোববার সন্ধ্যা থেকে টনকিন উপসাগরের উত্তরের অংশে ঘণ্টায় ১০৩ থেকে ১০৭ কিমি বেগে বাতাস বইতে পারে, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ১৫০ থেকে ১৬৬ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে উপসাগরে ৩ থেকে ৫ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ উঠতে পারে।

সূত্র: ভিএনএক্সপ্রেস

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪