হোম > বিশ্ব > আমেরিকা

ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলার একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে দাঙ্গায় অন্তত পাঁচ বন্দি নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

দেশটির পেনিটেনশিয়ারি সার্ভিসেস (কারাগার সেবা) মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাজধানী কারাকাস থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের ইয়ারে-৩ কারাগারে সোমবার এ ঘটনা ঘটে। বন্দিদের মধ্যে সংঘর্ষ দাঙ্গায় রূপ নিলে এ সব প্রাণহানির ঘটনা ঘটে। কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বিবৃতিতে নিহত পাঁচ বন্দির পরিচয় জানানো হয়েছে। একই সঙ্গে পাবলিক প্রসিকিউটরের দপ্তর ঘটনার তদন্ত শুরু করেছে। 

তবে আহতের সংখ্যা বা বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

ভেনেজুয়েলার কারাগার ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। অতিরিক্ত ভিড়, নিরাপত্তাহীনতা ও বিভিন্ন কারাগারে অপরাধী চক্রের নিয়ন্ত্রণ পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরো ২০২৩ সালে দেশের প্রধান কারাগারগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সামরিক অভিযান চালান। এরপর বহু বন্দিকে ইয়ারে-৩ কারাগারে স্থানান্তর করা হয়।

ইয়ারে কারাগার কমপ্লেক্সে তিনটি পৃথক স্থাপনা রয়েছে। এর মধ্যে ইয়ারে-২ মূলত রাজনৈতিক বন্দিদের জন্য পরিচিত।

গত জানুয়ারিতে মাদুরোকে অপসারণের পর যুক্তরাষ্ট্র-সমর্থিত নতুন প্রশাসন দায়িত্ব নেয়। এর পর গত সপ্তাহে তেল শিল্প-সংশ্লিষ্ট অন্তত ৪৬ জন রাজনৈতিক বন্দিকে এই কারাগার থেকেই মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে এএফপির একটি দল।

এসআর

হামলা বাতিলের খবরে মার্কিন শেয়ারবাজারে বড় উত্থান

আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি: ট্রাম্প

মাস্কের ৪ হাজার ৪০০ কর্মীও পরিণত হচ্ছেন মিলিয়নেয়ারে

ইরানে নতুন করে হামলা শুরু করল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

ইসরাইলে আর কোনো মার্কিন সামরিক সহায়তা চায় না আমেরিকার জনগণ: সিনেটর স্যান্ডার্স

২০২৭ সালের আর্টেমিস ৩ মিশনের নভোচারীদের নাম ঘোষণা করল নাসা

বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে যাবে ইরান দল

ইরানের যুদ্ধ আমেরিকার জন্য ‘চোরাবালি’ হবে না: জেডি ভ্যান্স

খাবারের দাম নেওয়া হয় না, তবু রেস্তোরাঁ মালিকের লাভ