হোম > বিশ্ব > আমেরিকা

সামনে কঠিন সময় দেখছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: পিবিএস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাট নেতা চাক শুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হলে তার সঙ্গে কাজ করা কঠিন হবে।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।

তিনি লেখেন, ‘চাক শুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হলে তার সঙ্গে কাজ করা আমার জন্য খুব কঠিন হবে। এর আগে নেতা হিসেবে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। ইতিহাসের অন্যতম ব্যর্থ নেতাদের একজন তিনি। এবারও যে ব্যর্থ হবেন, সে বিষয়ে আমার সামান্যতম সন্দেহ নেই।’

নিউইয়র্কের ডেমোক্র্যাট সিনেটর শুমার বর্তমানে সিনেটে সংখ্যালঘু দলের নেতা। তবে চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পাওয়ার পর আগামী বছর কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিচ্ছে ডেমোক্র্যাটরা।

নির্বাচনে জয়ের পরও দলের প্রগতিশীল অংশের অসন্তোষের মুখে রয়েছেন শুমার। তাদের অভিযোগ, তরুণ ও প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিরোধী আইনপ্রণেতাদের ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে দলের নেতৃত্বে পরিবর্তন আনা প্রয়োজন।

সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার দৌড়ে নেমেছেন মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেন। তবে শুমার দাবি করেছেন, নেতৃত্ব ধরে রাখার মতো প্রয়োজনীয় সমর্থন তার রয়েছে। আগামী মাসে রুদ্ধদ্বার বৈঠকে গোপন ব্যালটে এ বিষয়ে ভোট হওয়ার কথা।

নির্বাচনের পর ট্রাম্প হোয়াইট হাউস পরিচালনার দায়িত্ব দিয়েছেন তার অনুগত হিসেবে পরিচিত স্টিফেন মিলারকে। এতে ধারণা করা হচ্ছে, ক্ষমতার শেষ দুই বছরে ট্রাম্প আরো কঠোর ও সংঘাতমুখী অবস্থান নিতে পারেন। তবে স্বাস্থ্যসেবার মতো কিছু বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স

আরএ

নববর্ষের পর ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আদালতের আদেশ উপেক্ষা করে বিশাল পরিমাণ বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা মার্কিন সেনাবাহিনীর

ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে আইন করার প্রতিশ্রুতি জেফ্রিসের

ফুটবল খেলতে গিয়ে আহত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প

মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কায় মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা মামদানির

যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন-প্রত্যাশীদের ঢল, ওয়াশিংটনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক অপরাধ আদালতকে অকার্যকর করার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান ডেমোক্র্যাটদের