হোম > বিশ্ব > আমেরিকা

তোমরা নিজেদের দেশেও ফিরতে পারবে না

সুইজারল্যান্ডে অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদলকে ট্রাম্পের হুমকি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডে আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আপনারা যদি এটি (হরমুজ প্রণালি) বন্ধ করেন, তাহলে আপনাদের আর কোনো দেশই থাকবে না। এমনকি আপনারা নিজেদের দেশেও ফিরতে পারবেন না।

রোববার ফক্স নিউজকে দেওয়া প্রায় ২০ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেব। তারা যদি কোনো চুক্তিতে না আসে, তাহলে আমরা টোল আদায় করব।

এর আগে শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির সামরিক নেতৃত্বের বরাত দিয়ে জানানো হয়, লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের কর্মকাণ্ড এবং যুদ্ধ অবসানের প্রাথমিক সমঝোতার প্রথম ধাপ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, পরিস্থিতি আরও জটিল হলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযান চালাতে পারে। সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদের উদ্দেশেও তিনি কড়া ভাষায় সতর্কবার্তা দেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে ভূমিকা পালন করতে পারে এবং এই জলপথ দিয়ে পরিবাহিত বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেলের ওপর নিয়ন্ত্রণ বা বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সূত্র: সিএনএন

এআরবি

সারা দেশে বেড়েছে খুন, সাত মাসে ২০৭৬ হত্যা

২৯ আগস্ট থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

ছুটির দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে

রবিনসন-আর্চারের তোপে বিধ্বস্ত পাকিস্তান, শক্ত অবস্থানে ইংল্যান্ড

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

বাংলাদেশ-চীন সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন

যে হাতে লাশ উদ্ধারের কথা, সেই হাতেই খুলে নিল মৃত নারীর কানের দুল!

আজকের বিশ্ব: নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৫৪৭