হোম > বিশ্ব > আমেরিকা

বিশ্বের বৃহত্তম রণতরি আব্রাহাম লিংকনে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

জানালেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বিশ্বের বৃহৎতম মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ডেইলি মেইলের।

হোয়াইট হাউসে বক্তব্য দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ‘তারা আমাদের একটি বিমানবাহী রণতরীর দিকে ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। ১০১টি ক্ষেপণাস্ত্রের প্রতিটিই ভূপাতিত করা হয়েছে।’

এদিকে, ইরান আবারো হুঁশিয়ারি দিয়েছে, সুযোগ পেলেই বিশ্বের অন্যতম বৃহৎ মার্কিন বিমানবাহী এই রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ইরান উপকূল থেকে সমুদ্রগামী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যেখানে রণতরিটি আরব সাগরে ‘অপারেশন এপিক ফিউরি’ সমর্থনে মোতায়েন রয়েছে।

এদিকে ইরান আরো জানিয়েছে, তারা কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলা এমন সময়ে হয়েছে, যখন ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ করতে তেহরানের কাছে ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে।

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা

এখনো ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফল

আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের দুই সংস্কৃতির অনন্য সংযোগ

মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকে দায়ী করছেন দুই-তৃতীয়াংশ ভোটার