হোম > বিশ্ব > আমেরিকা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১,৪৩০

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন বাসিন্দারা। ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে এ তথ্য জানান। খবর আনাদোলুর

তিনি বলেন, ভূমিকম্পে আহত হয়েছেন আরও ৩ হাজার ২৩৮ জন এবং বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজার ১৪২ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ইউএসজিএসের তথ্যমতে, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইয়ারাকুই রাজ্যের ইউমারে শহরের দক্ষিণ-পূর্বে ২৩ কিলোমিটার দূরে। আর ৭ দশমিক ২ মাত্রার অপর ভূমিকম্পটি আঘাত হানে একই রাজ্যের সান ফেলিপের উত্তর-পূর্বে প্রায় ২৩ দশমিক ৯ কিলোমিটার দূরে।

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার লাল বলের লড়াই

টপ নিউজ: চার বন্ধু রাষ্ট্রের দূতাবাসে হামলার হুমকি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় এক লাখ কোটি টাকা

বিও হিসাব খোলায় চালু হচ্ছে ই-কেওয়াইসি

উন্নয়ন কাজে গতি আসবে কতটা

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা