হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ খবর জানিয়েছে এএফপি।

সোমবার (২৩ মার্চ) সংঘটিত এই বিস্ফোরণ ঘটে মার্কিন তেল-গ্যাস কোম্পানি ভালেরোর মালিকানাধীন একটি শোধনাগারে। বিস্ফোরণের পরপরই পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি বিভাগ থেকে সতর্কবার্তা জারি করে শোধনাগারের আশপাশের সব বাসিন্দাকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়।

এক বিবৃতিতে ভালেরো জানিয়েছে, বিস্ফোরণের পর তাদের সব কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং কেউ নিখোঁজ নেই। কর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে শোধনাগারটিতে বিশাল আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দে আশপাশের অনেক বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

উল্লেখ্য, পোর্ট আর্থার শহরটি হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত। ভালেরোর তথ্য অনুযায়ী, শোধনাগারটিতে প্রায় ৮০০ কর্মী কাজ করেন এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। এখানে গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েলও উৎপাদন করা হয়।

তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে।

এসআর

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর একাধিক রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা

ইরানকে ৩ বিলিয়ন ডলার ছাড়ে প্রাথমিক সমঝোতা

ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’: ট্রাম্প

ধ্বংসস্তূপের নিচে ৪৮ ঘণ্টা কাটিয়েও আশা হারাননি তরুণী

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল মার্কিন আদালত

স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স

টেক্সাসে রিপাবলিকানদের বিদ্বেষে চরম নিরাপত্তাহীনতায় মুসলিমরা