হোম > বিশ্ব > আমেরিকা

পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদ বরখাস্ত

আলজাজিরা

লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন।

সিলভিয়া মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফে কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালকের দায়িত্বে ছিলেন। সামরিক পরিকল্পনা প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

এর আগে সিলভিয়ার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও অবসরে যেতে বাধ্য করেছিলেন হেগসেথ।

সিলভিয়ার দায়িত্ব ছাড়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি। এমন এক সময়ে তাকে সরিয়ে দেওয়া হলো, যখন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন জয়েন্ট স্টাফের এক মুখপাত্র আলজাজিরাকে বলেন, ‘জয়েন্ট স্টাফের চেয়ারম্যান, জয়েন্ট স্টাফ এবং জয়েন্ট ফোর্সের পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া ও তার পরিবারের প্রতি দেশের জন্য ৩২ বছরের সম্মানজনক সেবার জন্য গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন সুযোগ এবং জীবনের পরবর্তী অধ্যায়ে প্রবেশের জন্য তাকে ও তার পরিবারকে শুভকামনা জানাই।’

এএম

পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠক শিগগিরই: ট্রাম্প

এল-সাইদের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডকে সমর্থনের কোনো প্রমাণ নেই

বিয়ে নিয়ে পুরোনো অভিযোগে বিরক্ত ও ক্ষুব্ধ ইলহান ওমর

আরবরা বিজ্ঞান সৃষ্টি করে না, নোবেলও জেতে নাÑ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়

এল-সাইদকে ‘সন্ত্রাসী’ তকমা দেওয়ার অভিযোগ গণমাধ্যমের বিরুদ্ধে

নির্বাচনি প্রচারণায় মুসলিমবিদ্বেষী বক্তব্যের নিন্দা রাশিদা তালিবের

পালিয়ে যুক্তরাষ্ট্রে বলসোনারো, নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে কী ঘটতে পারে

‘যুক্তরাষ্ট্রের রাজনীতিকে নতুন রূপ দিচ্ছে ফিলিস্তিনপন্থি আন্দোলন’

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো