হোম > বিশ্ব > আমেরিকা

মেক্সিকোতে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ ১০ জন নিহত

আমার দেশ অনলাইন

মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে একটি পণ্যবাহী ট্রাক একাধিক যানবাহনের ওপর উঠে গেলে দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। রোববার এ দুর্ঘটনা ঘটে।

একই স্থানে দুটি ট্রাকের মধ্যে এর আগে ঘটা অপর একটি দুর্ঘটনার পর সড়ক রক্ষণাবেক্ষণ কর্মীরা কাজ করতে থাকায় সেখানে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে তৃতীয় ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এর ফলে "আরও বড় আকারের দুর্ঘটনা" ঘটে বলে নায়ারিত সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, জালিস্কো ও পশ্চিমাঞ্চলীয় নায়ারিত অঙ্গরাজ্যের সীমান্তবর্তী হোস্তোতিপাকিয়ো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর গুয়াদালাহারা থেকেব বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নায়ারিতের সিভিল প্রোটেকশন সংস্থা জানায়, দুটি ট্রাকের মধ্যে আগের একটি দুর্ঘটনার পর সড়ককর্মীরা উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছিলেন। এ সময় তৃতীয় একটি পণ্যবাহী ট্রাক সেখানে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোর ওপর উঠে যায়। এতে "আরও বড় ধরণের একটি দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দুটি পণ্যবাহী ট্রাক ও আরও তিনটি যানবাহনে আগুন ধরে যায়। এতে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের একটি টহল ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়।

জালিস্কোর সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, মৃত ১০ জনের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক।

এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ন্যাশনাল গার্ডের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের চার নাগরিক সামান্য আহত হয়েছেন।

মেক্সিকোতে প্রায়ই ট্রাক ও বাসের মধ্যে মারত্মক সড়ক দুর্ঘটনা ঘটে।

এসআর

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার

মাদক কারবারি ও ছিনতাইকারীদের আইনের ফাঁকে আটকে রাখা যায় না

দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘাসের সংকটে দুধ উৎপাদন অর্ধেক, বিপাকে খামারিরা